আন্তর্জাতিক

ভারতের পর যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা অ্যাপস

ভারতের পর যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা অ্যাপস
ভারতের পর যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা অ্যাপস

চীন-ভারতের সীমান্ত বিরোধের জেরে ভারত সরকার চীনের তৈরী টিকটকসহ জনপ্রিয় ৫৯ অ্যাপস নিষিদ্ধ করেছে। এবার চীনের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রও সে পথে হাটবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও।

ফক্স নিউজে কথা বলতে গিয়ে পাম্পেও বলেন টিকটক নিয়ে দেশটির সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। এর আগে দেশটির এক কূটনৈতিক বলেছিলেন কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য চীনের সরকারের হাতে দিতে চায় তাহলে তারা যেন টিকটক ডাউনলোড করে। ভারত সরকারের পক্ষ থেকেও গ্রাহকের তথ্য চীনের কাছে পৌছে দেয়ার অভিযোগ করে নিরাপত্তার স্বার্থে অ্যাপসটি নিষিদ্ধ করা হয়।

তবে টিকটকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহীসহ গুরুত্বপূর্ণ পদে আমেরিকানরা দায়িত্ব পালন করকছেন। চীনা সরকারকে কোন তথ্য প্রদান করার কোন ইচ্ছা টিকটকের নেই। কখনো তারা কোন তথ্য প্রদন করেনি বলেও দাবি করনে।

নিরাপত্তা ও বাণিজ্যসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর একটি পরিস্থিতির মধ্যেই পাম্পেও এমন একটি ঘোষণা দিলেন। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ