আন্তর্জাতিক

করোনাভাইরাস

বিশ্বে আক্রান্ত প্রায় ১ কোটি ১৮ লাখ, মৃত্যু ছাড়াল ৫ লাখ ৪৩ হাজার

বিশ্বে আক্রান্ত প্রায় ১ কোটি ১৮ লাখ, মৃত্যু ছাড়াল ৫ লাখ ৪৩ হাজার
বিশ্বে আক্রান্ত প্রায় ১ কোটি ১৮ লাখ, মৃত্যু ছাড়াল ৫ লাখ ৪৩ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ১৮ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৪৮১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৮৯১ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লাখ ১৬ হাজার ১৯৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৩১ হাজার ৪৫৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ২৯ লাখ ৯৪ হাজার ৮ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ৫৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৬ হাজার ৭৪১ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৪৭৬ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৭৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জন, যাদের মধ্যে মারা গেছেন ২০ হাজার ১৬০ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৬ লাখ ৯৩ হাজার ২১৫ জন। আর মৃতের সংখ্যা ১০ হাজার ৪৭৮ জন।

মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৯৫৬ জন।

মৃত্যুতে পঞ্চম অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ১৪ জন এবং আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ৮ জন। মৃতের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৯৩৬ জন ও আক্রান্ত ২ লাখ ৬ হাজার ৭২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ