আন্তর্জাতিক

আল জাজিরার সম্পাদককে ডেকেছে মালয়েশিয়া পুলিশ

আল জাজিরার সম্পাদককে ডেকেছে মালয়েশিয়া পুলিশ
আল জাজিরার সম্পাদককে ডেকেছে মালয়েশিয়া পুলিশ

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রোগ্রামে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতনের সংবাদকে সমালোচিত উল্লেখ করে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নোটিশ দিয়েছে সে দেশের রাষ্ট্রীয় পুলিশের প্রধান কার্যালয় বুকিত আমান। সংবাদে নির্যাতনের বিষয়ে মুখ খোলায় বাংলাদেশি তরুণ রায়হান কবিরকেও খুঁজছে পুলিশ।

পুলিশের ডেপুটি কমান্ডার এবং সিআইডির ডেপুটি ডিরেক্টর মিওর ফারিদালাতরাস ওয়াহিদ বলেন, আল জাজিরার ওই সাংবাদিক, সম্পাদক, ক্যামেরাম্যান এবং প্রযোজককে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে তাদের নোটিশ পাঠিয়েছি। কিন্তু তারা কোনো উত্তর দেননি। তাদের কথা শোনার জন্য আমরা এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবো। চলমান অনুসন্ধানে সাহায্য করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ফারিদালাতরাস ওয়াহিদ বলেন, ওই ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ২৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ রায়হান কবিরের খোঁজও করছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) বুকিত আমান সিআইডি ডিরেক্টর কমান্ডার দাতুক হুজির মোহামেদ বলেন, আল জাজিরার ওই রিপোর্ট মিথ্যা হওয়ার ৫টি কারণ খুঁজে পেয়েছে পুলিশ।

তিনি বলেন, ভিত্তিহীন এবং মিথ্যা প্রতিবেদনের কারণে অনেক মালয়েশিয়ান বেশ রাগান্বিত এবং তারা ভাবছে এই মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সরকার কঠোর হচ্ছে না। দেশের ভাবমূর্তি নষ্ট করে, এমন যে কোনো বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিবো।

অনেক মালয়েশিয়ান মনে করছেন, ২৫ মিনিটের এই ডকুমেন্টারি একেবারেই একপেশে দৃষ্টিভঙ্গিতে করা। ইতিমধ্যেই মালয়েশিয়ানদের তিক্ত কমেন্টের কারণে আল জাজিরার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ