আন্তর্জাতিক

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন আর নেই

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন আর নেই
আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন আর নেই

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালি বুধবার মারা গেছেন।

অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।– খবর আল-জাজিরা ও বিবিসির

এর আগে এই আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট হাসান ওতারি তৃতীয়বারের মতো প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

ফ্রান্সে দুই মাসের হৃদরোগের চিকিৎসা শেষে সবে দেশে ফিরেছিলেন আহমেদ। তার মৃত্যুতে প্রেসিডেন্ট হাসান ওতারি এক বিবৃতিতে বলেন, পুরো দেশ আজ শোকাহত।

তিনি বলেন, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়েন আহমেদ। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বলেন, আমার ছোট ভাই আহমেদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গত ৩০ বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দেশের প্রতি তার ভালোবাসা, অনুরাগ ও আনুগত্যে একজন রাষ্ট্রনায়কের স্মৃতির প্রতি আমি অভিবাদন জানাচ্ছি।

তার মৃত্যুতে আইভরি কোস্টের পরবর্তী নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও কিছুটা গৃহযুদ্ধের পর পূর্ব আফ্রিকার দেশটিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। যাতে তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন।

২০১২ সালে তার হার্ট প্রতিস্থাপন করা হয়। গত ২ মে তিনি প্যারিসে যান হার্টে স্টেন্ট বসাতে। ফিরে এসে তিনি বলেন, প্রেসিডেন্টের পাশে আমার জায়গা নিতে আমি ফিরে এসেছি। আমাদের দেশের উন্নয়নে অব্যাহত কাজ চালিয়ে যেতে চাই।

প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হিসেবে যাদের নাম বলাবলি হচ্ছিল, তাদের মধ্যে তিনি একজন ছিলেন বলে খবরে দাবি করা হয়েছে।

লা মন্ড পত্রিকার এক নিবন্ধে বলা হয়, যদি আহমেদ গউন অযোগ্য হয়ে পড়েন, তবে হাসান ওতারির প্রার্থী না হওয়ার আর বিকল্প থাকবে না। কারণ তাদের মাঝে অন্য কোনো পরিকল্পনা রাখা হয়নি। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ