আন্তর্জাতিক

কাশ্মীরে গুলিতে বাবা, ভাইসহ বিজেপি নেতা নিহত

কাশ্মীরে গুলিতে বাবা, ভাইসহ বিজেপি নেতা নিহত
কাশ্মীরে গুলিতে বাবা, ভাইসহ বিজেপি নেতা নিহত

ভারতের উত্তর কাশ্মীরে শেখ ওয়াসিম নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন তার বাবা ও ভাই।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বান্দিপোর জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির

ওয়াসিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার রাতে ওয়াসিম বাবা বসির আহমেদ ও ভাই উমরের সঙ্গে বাড়ির বাইরে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিল। কিন্তু ঘটনার সময়ে তদের কেউই উপস্থিত ছিল না। কর্তব্যে অবহেলার দায়ে তাদের গ্রেপ্তার করা হবে।

তাদের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শোক জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ