আন্তর্জাতিক

ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর

ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর
ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর

বাংলাদেশে করোনাভাইরাসের পরীক্ষার ভুয়া রিপোর্ট নিয়ে ইতালিতে তোলপাড়। দেশটির শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক ইল মেসসাজ্জেরোরে গুরুত্ব সহকারে ছাপানো হয়, বাংলাদেশ থেকে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ইতালিতে ফেরত যাওয়াদের নিয়ে।

প্রতিবেদনটিতে ঢাকায় করোনা সার্টিফিকেট জালিয়াতির চিত্র উঠে আসে। এতে বলা হয়, ফ্লাইটে চড়তে ঢাকায় সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজারের মধ্যে ভুয়া স্বাস্থ্যসনদ বিক্রি হচ্ছে।

বাংলাদেশে এমন জালিয়াতির কারণে ইতালির লাজিওতে বাসকরা বাংলাদেশিদের ব্যাপক পরীক্ষার আওতায় আনা হয়েছে।

এমনকি বুধবার রোম বিমানবন্দর থেকে ১৫২ বাংলাদেশিকে ফিরিয়েও দেয়া হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ইতালি যাওয়া ১৫২ বাংলাদেশিকে বিমান থেকে নামতে না দিয়ে ওই বিমানেই ফেরত পাঠানো হচ্ছে। এই যাত্রীরা বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসছেন।

ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করে দিয়েছে ইতালি সরকার।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজধানী রোমের ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। বিমানটিতে থাকা বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের কাতারে ফেরত পাঠানো হচ্ছে। কাতার থেকে বাংলাদেশে পাঠানো হবে। ইতালিয়ান সরকারের পূর্বঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে তারা ইতালিতে প্রবেশ করতে চেয়েছিল।

এর আগে অপর একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

এখন বাংলাদেশিরা ইতালির প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া নজরদারিতে রয়েছেন। ঢাকা থেকে ফেরা প্রতি ৮ জনের একজন করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে। গত তিন সপ্তাহে নতুন করে ৭৫ বাংলাদেশি সংক্রমিত হয়েছেন। এরমধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৬ বাংলাদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, আগামী এক সপ্তাহ ঢাকা থেকে ইতালিগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ