আন্তর্জাতিক

ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা
ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা করা হয়েছে।

মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কানপুরে নিয়ে আসার সময় শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রাসকে গুলি করে মারে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যে গাড়িতে করে কুখ্যাত মাফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উল্টে যায়। এসময় সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। সে সময়ই পুলিশের চালানো গুলিতে নিহত হয় ওই দুষ্কৃতকারী।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ ‍দুবেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশপাশের রাজ্যগুলো অভিযান চালাচ্ছিল পুলিশ।

গত শুক্রবার খুন, অপহরণসহ ৬০ মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়।

সে সময়ই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তার চালানো গুলিতে নিহত হয় ৮ পুলিশ কর্মী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ