আন্তর্জাতিক

আত্মহত্যা করেছেন সিউলের মেয়র

আত্মহত্যা করেছেন সিউলের মেয়র
আত্মহত্যা করেছেন সিউলের মেয়র

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন আত্মহত্যা করেছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার তিনি নিখোঁজ হওয়ার পর পুলিশ তার লাশ উদ্ধার করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার তার সরকারি বাসভবনে সুইসাইড নোট পাওয়ার পর তা প্রকাশ করেছে পুলিশ। হাতে লেখা এই নোটে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, সবার কাছে আমি দুঃখিত। আমার জীবনে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের প্রতি আমি দুঃখিত, যাদের জন্য আমি শুধু বেদনার কারণ হয়েছি। সবাইকে বিদায়।

সুইসাইড নোটে তিনি তাকে শবদাহ ও দেহভস্ম বাবা-মায়ের সমাধিতে ছিটিয়ে দেওয়ার জন্য বলেছেন। তবে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি।

আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে পার্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তার ব্যক্তিগত সহকারী। অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, কর্মঘণ্টায় তিনি যৌন হয়রানি ও অনুপযুক্ত অঙ্গভঙ্গির শিকার হয়েছেন। কার্যালয় সংযুক্ত বেডরুমে তাকে জোর করে আলিঙ্গনও করা হয়েছে। কর্মঘণ্টা শেষ হওয়ার পর আন্ডাওয়ারের সেলফি ও বাজে বার্তা পাঠাতেন পার্ক।

পুলিশ পার্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত জানায়নি। পার্কের মৃত্যুর ফলে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার পার্ক ওন-সুনের মেয়ে পুলিশকে জানিয়েছিলেন, তার বাবা বাসা থেকে বের হওয়ার আগে একটি মেসেজ রেখে গেছেন। পরে শহরের উত্তরাঞ্চলের মাউন্ট বোগাক এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

২০১১ সালে প্রথমবার সিউলের মেয়র নির্বাচিত হন পার্ক। গত বছরের জুনে তৃতীয় ও শেষ মেয়াদের জন্য নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট মুন জে-ইনের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য পার্ককে বিবেচনা করা হচ্ছিল ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে।

মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পার্ক অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ের সপক্ষে আইনজীবী হিসেবেও ভূমিকা রেখেছেন। দক্ষিণ কোরিয়ায় চলমান সামাজিক বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। আইনজীবী হিসেবে দক্ষিণ কোরিয়ায় যৌন হয়রানির দায়ে অভিযুক্ত প্রথম ব্যক্তিকে তিনি দোষী সাব্যস্ত করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ