আন্তর্জাতিক

করোনায় ব্রাজিলে মৃত্যু ৭০ হাজার ছাড়াল

করোনায় ব্রাজিলে মৃত্যু ৭০ হাজার ছাড়াল
করোনায় ব্রাজিলে মৃত্যু ৭০ হাজার ছাড়াল

করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যাও ১৮ লাখের বেশি।

স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৭০ হাজার ৪০০ জন।

বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে।

এর মধ্যে অবস্থায় ভয়াবহ সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে। সাও পাওলোয় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০; আর রিওতে ১১ হাজার ২০০।

ব্রাজিলে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের, যা যুক্তরাষ্ট্র বা স্পেন থেকে কম।

গত চার সপ্তাহে প্রতিদিনই ব্রাজিলে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ