আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

যুক্তরাষ্ট্রে আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
যুক্তরাষ্ট্রে আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের সংখ্যাটা অনেকটা তাক লাগিয়েছে বিশেজ্ঞদের। প্রথমবারের মতো দেশটিতে একদিনে ৭২ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। এই নিয়ে সংক্রমিতের সংখ্যা ৩৩ লাখ হতে চলেছে। যেখানে ভাইরাসটিতে প্রাণ গেছে ১ লাখ প্রায় ৩৭ হাজার মানুষের। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাড়ে ১৪ লাখের বেশি ভুক্তভোগী।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৭১ হাজার ৭৮৭ জন। যা একদিনে আক্রান্তের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২ লাখ ৯১ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৮৪৯ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৩৬ হাজার ৬৭১ জনের মৃত্যু হলো করোনায়।

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ সাড়ে ২৬ হাজার। যেখানে ৩২ হাজার ৩৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৫২ জনের।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ১৫০ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ ৪৪ হাজারের বেশি। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৫৫৩ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা দেড় লাখ পেরিয়ে ১ লাখ ৫৩ হাজারের কাছাকাছি। এর মধ্যে ৭ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনা করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ১৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৮২ জন মানুষ।

জর্জিয়ায় এক লাফে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ২ হাজার ৯৬৫ জনের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১১০ হাজারে পৌঁছেছে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯৬ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ