আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনেই ৬৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রে একদিনেই ৬৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত
যুক্তরাষ্ট্রে একদিনেই ৬৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে চলছে মহামারি করোনাভাইরাসের চরম সংক্রমণ। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ নতুন সংক্রমণের তথ্য দিয়েছে। এদিকে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দেশের করোনা আক্রান্ত ৪০ শতাংশ মানুষের এখন কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। খবর বিবিসি ও সিএনএনের।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত পাঁচ দিনের মধ্যে চার দিনই যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জনের। গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হছে ৬৬ হাজার ৫২৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭৬০ জনের।

দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত সেরে উঠেছে ১৪ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে ১৭ লাখ ২৬ হাজার ৪৮৩ জন।

যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্কে সর্বাধিক আক্রান্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা চার লাখের বেশি। মৃত্যু হয়েছে ৩২ হাজার মানুষের।

সাম্প্রতিক দিনগুলোতে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া থেকে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর আসছে। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত তিন লাখ ১৯ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন সাত হাজারের বেশি মানুষের। করোনার বিস্তার রোধে লুইজিয়ানা রাজ্য বাসিন্দাদের মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ