আন্তর্জাতিক

করোনাকালে প্রথম প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

করোনাকালে প্রথম প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প
করোনাকালে প্রথম প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত সেনাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের দেখতে যাওয়ার সময় মাস্ক পরেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তা সত্ত্বেও এতদিন ট্রাম্পকে প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়নি। শেষ পর্যন্ত তিনিও মাস্ক পরলেন। সামরিক হাসপাতালে ট্রাম্প গেলেন মাস্ক পরে।

ট্রাম্প হেলিকপ্টারে ওঠার আগে হোয়াইট হাউস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে গেলে সবাই মাস্ক পরবে, এটাই আশা করা যায়।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা এক লাখ ৩৭ হাজারেরও বেশি। তা সত্ত্বেও এতদিন সংবাদ সম্মেলন, জনসভা, করোনাভাইরাস টাস্ক ফোর্স ব্রিফিং কিংবা অন্যান্য অনুষ্ঠানে মাস্ক পরতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে।

ট্রাম্পের ঘনিষ্ঠমহলের বক্তব্য ছিল, মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা করছিলেন, মাস্ক পরলে তাঁকে দুর্বল মনে হবে এবং আর্থিক অবস্থা পুনরুদ্ধারের বদলে জনস্বাস্থ্যের সঙ্কটের দিকে নজর ঘুরে যাবে। সে কারণেই এতদিন মাস্ক পরেননি ট্রাম্প।

গত কয়েক মাসের মধ্যে এর আগে ট্রাম্প একবারই মাস্ক পরেছিলেন বলে জানা গিয়েছিল। তিনি মিশিগানে ফোর্ড কারখানায় ব্যক্তিগত সফরে মাস্ক পরে গিয়েছিলেন। এবার তাঁকে প্রকাশ্যে মাস্ক পরে দেখা গেল। যদিও সারাক্ষণ তিনি মাস্ক পরেননি। সামরিক হাসপাতালে মাস্ক পরে গেলেও, পরে তাঁকে মাস্ক ছাড়াই দেখা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ