আন্তর্জাতিক

হঠাৎ ৭২ হাজার অত্যাধুনিক রাইফেল কিনছে ভারত

হঠাৎ ৭২ হাজার অত্যাধুনিক রাইফেল কিনছে ভারত
হঠাৎ ৭২ হাজার অত্যাধুনিক রাইফেল কিনছে ভারত

চীনের সঙ্গে চলতি সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর জন্য আরও ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সর-এর থেকে এই অস্ত্র কিনছে ভারত।

ভারতের মাটিতে রাশিয়ান কালাশনিকভ বন্দুক তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে রাশিয়ার ওই সংস্থার সঙ্গে চুক্তিও করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই প্রকল্পের কাজ ধীর গতিতে এগোচ্ছে। যার জেরে এখন জরুরি ভিত্তিতে মার্কিন সংস্থা থেকে ৭২ হাজার সিগ রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

১৩ লক্ষ ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭২ হাজার ৪০০ অত্যাধুনিক এই রাইফেল কিনতে গত বছর গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সংস্থা সিগ সরের সঙ্গে চুক্তি করেছিল মোদি সরকার। এই ক্রয়ের জন্য খরচ পড়ে প্রায় ৬৪৭ কোটি টাকা। গত এক দশকের মধ্যে সেবার প্রথম ফাস্ট ট্র্যাক প্রকিউরমেন্ট (এফটিপি) পথে অস্ত্রগুলি কেনা হয়েছিল। এই অস্ত্র হাতেও পেয়েছে ভারতীয় সেনাবহিনী। মান্ধাতা আমলের ৫.৫৬ এমএম INSAS রাইফেলের পরিবর্তে উত্তর সীমান্তে মোতায়েন সেনাদের হাতে অত্যাধুনিক এই সিগ সর রাইফেল তুলে দেওয়া হয়েছে।

মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সর-এর ৭.৬২ mm অ্যাসল্ট রাইফেলকেই বলা হয় সিগ ৭১৬ বা সিগ সর রাইফেল। মূলত ফ্রন্টলাইন সেনাদের ব্যবহার করতে দেওয়া হয় এই অত্যাধুনিক রাইফেল। এতে রয়েছে ১৬ ইঞ্চির ব্যারেল, টেলিস্কোপিক স্টক- এর সাহায্যে যে কোনও দিক থেকেই নিশানা করা যায় শত্রুকে। ৫০০ মিটার দূরের লক্ষ্যতেও নিখুঁত নিশানা করতে সফল সিগ সর রাইফেল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ