আন্তর্জাতিক

তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত

তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত
তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত

তুরস্কের পূর্বাঞ্চলে পাহাড়ে একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে সাত সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলুর বরাতে গণমাধ্যমটি জানায়, আরটুস পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি। ভ্যান শহরের এই পাহাড়টি একটি ঘুমন্ত আগ্নেগিরি।

তিনি বলেন, বিমানটিতে দুই পাইলট ও পাঁচ প্রযুক্তি কর্মী ছিলেন। বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে এটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সোলাইমান।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

তিনি বলেন, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।

‘রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এর পর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোলাইমান ঘটনাস্থলে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ