আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ
বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ

যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারত ও দ. আফ্রিকায় তীব্র সংক্রমণ * তহবিল গঠনের আহ্বান জাতিসংঘের

বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ মানুষ। অর্ধকোটির বেশি রোগী এখনও চিকিৎসাধীন। শুধু গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় সংক্রমণের তীব্রতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দেশগুলোতে সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি। অর্থাৎ এই চারটি দেশে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে করোনা। স্পেনে ৬৭ দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড করা হয়েছে।

মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৩৩ জন। মারা গেছেন ৫ লাখ ৯৫ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৯ হাজার ৯৬৭ জনের। সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৭৬ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৬৯ জন, যা করোনা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪২ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৩৮৮ জন, মৃত্যু হয়েছে ৯৬৩ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৭২ হাজার ৫ ও ১ হাজার ১ জন।

এ নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩০ হাজার ১৩৫ জন, মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৫৬২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮২৫ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৯ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৩৯ হাজার ৭০৫ জন ও ১ হাজার ২৬১ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৩৪ জন, মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৯৭ জনের।

তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৮০ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৩২ হাজার ৬৮২ ও ৬১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট রোগী ১০ লাখ ৩৯ হাজার ৪৫ জন, মারা গেছেন ২৬ হাজার ২৮৫ জন।

ভারতের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ব্যাপক অংশ বন্যায় তলিয়ে যাওয়ার পর বাধ্য হয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেছেন লাখ লাখ মানুষ। এতে ওই অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৭ লাখ ৫৯ হাজারের বেশি, মারা গেছেন ১২ হাজার ১২৩ জন। পঞ্চম স্থানে থাকা পেরুতে মোট আক্রান্ত ৩ লাখ ৪১ হাজার ৫২৫ জন, মারা গেছেন ১২ হাজার ৬১৫ জন।

ষষ্ঠ স্থানে থাকা চিলিতে মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ৫৩৯ জন, মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯০ জনের। সপ্তম স্থানে ওঠে আসা দক্ষিণ আফ্রিকায় গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৭২ জন, মৃত্যু হয়েছে ২১৬ জনের।

দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ২৪ হাজার ২২১ জন, মারা গেছেন ৪ হাজার ৬৬৯ জন। অষ্টম স্থানে মেক্সিকোতে মোট রোগী ৩ লাখ ২৪ হাজার ৪১ জন, মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৫৭৪ জনের।

রেকর্ড পরিমাণ সহায়তার আবেদন জাতিসংঘের : করোনা মহামারী মোকাবেলায় তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ১ হাজার ৩০ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। এটি জাতিসংঘের পক্ষ থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় তহবিল গঠনের আহ্বান।

নিম্নআয় ও নাজুক অর্থনীতির দেশে এ অর্থ খরচ করার পরিকল্পনা করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বছরের শেষনাগাদ সাড়ে ২৬ কোটি মানুষ অনাহারের মুখে পড়তে পারে।

এখনই ব্যবস্থা নিতে না পারলে তা কয়েক দশকে অর্জিত উন্নয়নকে ধ্বংস করে দেবে। পরিস্থিতি মোকাবেলায় তহবিল গঠনের আহ্বান জানিয়েছে তারা।

মালয়েশিয়ার গ্লাভস কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা : করোনার প্রাদুর্ভাবের সময় ব্যাপক চাহিদার পরও বিশ্বের শীর্ষ একটি গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠানের অধীনস্থ দুই কোম্পানি থেকে সার্জিক্যাল গ্লাভস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার টপ গ্লাভ নামের ওই প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। টপ গ্লাভের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটিতে উৎপাদন বাড়াতে জবরদস্তিমূলকভাবে শ্রম দিতে বাধ্য করা হয়। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন জানিয়েছে, তারা টপ গ্লাভের দুটি সহপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

স্পেনে ৬৭ দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত : বৃহস্পতিবার স্পেনে একদিনে ৫৮০ জন আক্রান্ত হয়েছেন, যা ১০ মের পর অর্থাৎ ৬৭ দিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৫৫ জন।

স্কুল বন্ধে সুফলের চেয়ে ঝুঁকি বেশি -ইকোনমিস্ট : করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি যেমন থমকে গেছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। গত এপ্রিলে ব্যাপক হারে ভা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ