আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান
হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সোমবার সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্সের।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গলব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে।

সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়। সালমান সৌদি বাদশাহ হওয়ার আগে ২০১২ সাল থেকে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন। এর আগে ৫০ বছরের বেশি সময় তিনি রিয়াদের গভর্নর ছিলেন।

বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকী চলাফেরাও তেমন করতে পারেন না। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ