আন্তর্জাতিক

হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা যুক্তরাজ্যের

হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা যুক্তরাজ্যের
হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা যুক্তরাজ্যের

ব্রিটিশ সরকার হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে। সোমবার (২০ জুলাই) সংসদে এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। খবর বিবিসি।

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, যুক্তরাজ্য চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়। তবে বেইজিংয়ের দ্বারা হংকংয়ে নতুন জাতীয় সুরক্ষা আইন চাপানো দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতার একটি গুরুতর লঙ্ঘন ছিল।

প্রত্যর্পণ চুক্তির অর্থ হলো- দু'দেশের অপরাধীদেরকে দুটো দেশ পরষ্পরের কাছে হস্তান্তর করা।

চীনের আধা-স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রিটিশ সরকার।

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর প্রতিবাদে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে।

এদিকে প্রত্যর্পণ চুক্তি বাতিল করলে তার কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে চীনও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ