আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ভারতের নৌমহড়া, চীনকে বার্তা

বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ভারতের নৌমহড়া, চীনকে বার্তা
বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ভারতের নৌমহড়া, চীনকে বার্তা

মালাবারে নৌসেনা মহড়ার আগেই বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ‘পাসেক্স’ নৌমহড়া সম্পন্ন করেছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোসাগরে মার্কিন রণতরী ইউএসএস নিমিটিজের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় ভারতের নৌবাহিনী। পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার টানটান পরিস্থিতিতে মার্কিন রণতরীর সঙ্গে এই নৌমহড়াকে চীনের প্রতি কৌশলী বার্তা বলেই মনে করছেন কূটনীতিকরা।

ইউএসএস নিমিটিজ এবং ইউএসএস রোনাল্ড রেগান পরমাণু অস্ত্রবাহী রণতরী দক্ষিণ চীন সাগরে এতদিন মোতায়েন ছিল। এবার বঙ্গোপসাগর হয়ে পশ্চিম এশিয়ায় ফেরার পথে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ‘পাসেক্স’ নৌমহড়ায় অংশ নেয়। লেফটেন্যান্ট কম্যান্ডার সিয়ান ব্রোফি জানিয়েছেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে এমন পাসিং এক্সারসাইজ পারস্পরিক বোঝাপড়া বাড়ায়।

দক্ষিণ চীন সাগরে বরাবরই নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে চীন। বাণিজ্য সংঘাতের পরে শান্তিরক্ষার অজুহাতে দক্ষিণ চীন সাগরে নিজেদের চারটি রণতরী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র, যাকে মোটেও ভাল চোখে দেখেনি বেইজিং।

এই বছরের শেষেই বঙ্গোপসাগরে মালাবার বার্ষিক নৌমহড়ায় অংশ নিতে চলেছে ভারত-জাপান-যুক্তরাষ্ট্র। মালাবার প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়াকে নিমন্ত্রণ পাঠানো হতে পারে বলেও জানা গেছে। মালাবারে এই বার্ষিক নৌসেনা মহড়া তথা মালাবার এক্সারসাইজ আগে ছিল ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক নৌসেনা মহড়া। পরে জাপানও যোগ দেয় এই মহড়ায়। ২০১৭ সালে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র ত্রিপাক্ষিক নৌমহড়া হয় বঙ্গোপসাগরে। এই নৌসেনা মহড়ার নাম ছিল ‘মালাবার ২০১৭।’ ভারত মহাসাগর শুধু নয় চীনের নৌসেনার তৎপরতা লক্ষণীয় বঙ্গোপসাগরেও।

ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের একাধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। গালওয়ান সীমান্ত সংঘাতের আগেই ভারত মহাসাগরে ক্ষেপণান্ত্র প্রতিরোধী চীনা যুদ্ধজাহাজের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। সম্প্রতি ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফ্যারেল জানিয়েছেন, নৌ-সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বেইজিং।

চলতি বছরের শুরুতেই ভারত মহাসাগরে বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি কয়েকটি চীনা জাহাজকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বেইজিং এর দাবি, জলদস্যু দমনের জন্যই নামানো হয়েছিল ওই জাহাজগুলোকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ