আন্তর্জাতিক

জীবন বাঁচাতে সবাইকে মাস্ক পরতে বললেন ট্রাম্প

জীবন বাঁচাতে সবাইকে মাস্ক পরতে বললেন ট্রাম্প
জীবন বাঁচাতে সবাইকে মাস্ক পরতে বললেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে, বেফাঁস মন্তব্য থেকে ততটাই সরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। চলমান করোনা মহামারি নিয়ে বেশ কয়েক মাস ধরে অযাচিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার শীর্ষে ছিলেন তিনি। এবার মাস্কের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আবারও নজর কাড়ার চেষ্টা ট্রাম্পের।

সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানিয়ে মার্কিন পেসিডেন্ট বলেছেন, ‘জীবন বাঁচাতে সবাইকে আনন্দের সাথে তা ব্যবহার করা উচিত।’স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ আহ্বান জানান।

এর আগের দিন এক টুইটবার্তায় মাস্ক পড়া ছবি দিয়ে নিজেকে সবচেয়ে দেশপ্রেমিক আখ্যা দেন আমেরিকান প্রেসিডেন্ট।

চলতি বছরের শুরুর দিকে করোনা ভয়াবহতা দেখাতে শুরু করলে ভাইরাসটির গুরুত্বকে তুচ্ছ করে দেখেন ট্রাম্প। ফলাফল হিসেবে তার দেশে করোনা সবচেয়ে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালায়। যার শিকার দেশটির ৪০ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এখনও প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষ ভাইরাসটি শিকার হচ্ছেন।

ইতিমধ্যে সেখানে করোনারাঘাতে প্রাণ হারিয়েছে ১ লাখ প্রায় ৪৫ হাজার আমেরিকান। যা যেকোন দেশের চেয়ে সর্বোচ্চ মৃত্যু। এতে করে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এমন অবহেলার ফল চিন্তার ভাঁজ ফেলেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও। এমতাবস্থায় আমেরিকানদের মন গলাতে অবশেষে মার্কিন জনগণকে মাস্ক পরার আহ্বান জানান ট্রাম্প।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও প্রাণহানি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। যেখানে এখন পর্যন্ত ২১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮১ হাজারের বেশি ভুক্তভোগীর।

এদিকে, চীনের জিনজিয়ান প্রদেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। অন্যদিকে, ১২৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পহেলা আগস্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কাতারও।

বিশ্বে এ পর্যন্ত বিশ্বের ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের দেহে হানা দিয়েছে করোনা। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬ লাখ ১৮ হাজারের বেশি মানুষের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ