আন্তর্জাতিক

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনার মৃত্যু

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনার মৃত্যু
কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনার মৃত্যু

কলম্বিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ৯ সেনা নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ২ জন।

সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারটি কলম্বিয়ায় গুয়াভিয়ার রাজ্যে বিধ্বস্ত হয়। ওই রাজ্যটিতে কলম্বিয়ার সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের তৎপরতা রয়েছে।

হেলিকপ্টারটিতে ১৭ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ১১ জন সেনা সদস্য নিখোঁজ ছিলেন যাদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে ককেসিয়া শহর থেকে ফিরছিল কপ্টারটি। আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

তবে এটি দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে কিছু জানায়নি কলম্বিয়া সেনাবাহিনী। এই দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ