আন্তর্জাতিক

খবর গালফ নিউজের

ফের বিয়ে করতে মা, মেয়ে ও স্ত্রীসহ ৫ জনকে খুন

ফের বিয়ে করতে মা, মেয়ে ও স্ত্রীসহ ৫ জনকে খুন
ফের বিয়ে করতে মা, মেয়ে ও স্ত্রীসহ ৫ জনকে খুন

ফের বিয়ে করবে বলে নিজের মা, তিন কন্যা ও স্ত্রীকে হত্যা করল এক ব্যক্তি। এমনকি হত্যা করার চেষ্টা করেছিল চতুর্থ ছোট মেয়েকেও। কোনওক্রমে রেহাই পেয়েছে সে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে। মিশরের এশিয়টে ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, ওই ব্যক্তি ফার্মে কাজ করেন। একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। সেই নারীও তার স্বামীকে ডিভোর্স দিয়ে ওই ব্যক্তিকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন। তাই নিজের পরিবারকে হত্যা করতে মেতেছিল এই ব্যক্তি।

মা, স্ত্রী ও তিন মেয়েকে হত্যাও করে ফেলেছিল। অবশেষে নজর ছিল ছোট মেয়েকে শেষ করার। রান্নাঘরে দড়ি দিয়ে ১৩ বছরের ছোট মেয়ের গলায় ফাঁস বসিয়েও দিয়েছিল। অজ্ঞান মেয়েকে মৃত ভেবে চলে যায় ওই ব্যক্তি। কোনও ক্রমে বেঁচে যায় মেয়েটি। ৫ জনকে খুন করার পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি। মৃতদেহগুলিকে ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এখন পুলিশি হেফাজতে রয়েছে ওই ব্যক্তি। যদিও তার নাম ও বয়স প্রকাশ করা হয়নি। বিগত কয়েক বছরে মিশরে পারিবারিক খুনের ঘটনা প্রায়শই দেখা গেছে। এবছরই কায়রোতে দুই শিশুকে চারতলা থেকে ছুড়ে ফেলেন এক মানসিক ভারসাম্যহীন মা। তারপর নিজেও ঝাঁপ দেন। গত বছর মিশরের কফর এল শেখে একজন ডাক্তারকে তার স্ত্রী ও তিন সন্তানকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ