আন্তর্জাতিক

জলসীমা নিয়ে তুরস্ক-গ্রিসের মধ্যে উত্তেজনা বাড়ছে

জলসীমা নিয়ে তুরস্ক-গ্রিসের মধ্যে উত্তেজনা বাড়ছে
জলসীমা নিয়ে তুরস্ক-গ্রিসের মধ্যে উত্তেজনা বাড়ছে

ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলেছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের জলসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।

তবে তুরস্ক বলছে, নিজস্ব জলসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের জলসীমা লঙ্ঘন করা হয়নি। খবর পার্স টুডে’র।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই। তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ