আন্তর্জাতিক

ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯

ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯
ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯

ভারতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটলো। স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং মারা গেছেন ১ হাজার ১২৯ জন।

আক্রান্তের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১২ লাখ পেরিয়ে গেছে, মোট ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ ও পজিটিভের হার ১৩.০৩ শতাংশ।

মহামারি শুরুর পর বুধবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, ৩ লাখ ৫০ হাজার ৮২৩টি। এখন পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্য, তারপরে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমিত পাঁচ রাজ্য হলো মহারাষ্ট্র (১০,৫৭৬), অন্ধ্র প্রদেশ (৬,০৪৫), তামিলনাড়ু (৫,৮৪৯), কর্ণাটক (৪,৭৬৪) ও উত্তর প্রদেশ (২,৩০০)। একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্র (২৮০), অন্ধ্র প্রদেশ (৬৫), কর্ণাটক (৫৫) ও পশ্চিমবঙ্গে (৩৯)।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউনের প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৩৯ জন মারা গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ