আন্তর্জাতিক

চার চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র

চার চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র
চার চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এবার চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা।

বিবিসি জানায়, গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ওই চার ব্যক্তি চীনা সশস্ত্র বাহিনীর সদস্য-এই তথ্য তারা গোপন করেছিলেন।

এর মধ্যে একজন হচ্ছেন সান ফ্র্যান্সিসকো কনস্যুলেটের কর্মী। তাকে গ্রেপ্তার করতে গিয়ে বাকি তিনজনের খোঁজ পায় মার্কিন গোয়েন্দারা।

এই অভিযানে ২৫টি মার্কিন শহরে আরও চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের সঙ্গে চীনা সামরিক বাহিনীর সঙ্গে

‘অঘোষিত সম্পর্ক’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রসিকিউটর জানায়, যুক্তরাষ্ট্রে সামরিক বিজ্ঞানী পাঠানোর পরিকল্পনার অংশ হিসাবে কাজ করছে চীনের এসব নাগরিক।

মার্কিন বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডিমার্স এক বিবৃতিতে বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এসব সদস্যরা গবেষণা ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসে। কিন্তু চীনের সামরিক বাহিনীর সঙ্গে তাদের ‘সত্যিকারের সংযুক্তিতা’ গোপন করেছিল।

একজন চীনা বিজ্ঞানী সান ফ্র্যান্সিসকো কনস্যুলেটে আশ্রয় গ্রহণ করেছে, মার্কিন কর্তৃপক্ষের এমন ঘোষণার পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আর আগের দিন হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের গবেষণা হ্যাকিংয়ের অভিযোগে শুক্রবারের মধ্যে এই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ