আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করলো চীন!

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করলো চীন!
এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করলো চীন!

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের মধ্যেই গত কিছুদিন ধরে বাকযুদ্ধ চলছিল। তবে এখন পরস্পর কনস্যুলেট বন্ধের মধ্য দিয়ে বৃহৎ অর্থনীতির অধিকারী দেশ দুটোর মধ্যে উত্তেজনা চরমে পৌছেঁছে। চীনের চেংদু শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে চীনের কনস্যুলেট বন্ধের পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে চীনকে। তবে বর্তমান এ পরিস্থিতি চীনের কাম্য নয় বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নেয়া ভুল পদক্ষেপের দ্রুত পুনর্বিচনার আহ্বান জানায় চীনা কর্তৃপক্ষ। এর আগে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির দায়ে চীনা কনস্যুলেটটি বন্ধের জন্য ৭২ ঘণ্টা সময় বেধে দেয় যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগকে বিদ্বেষপূর্ণ অপবাদ বলে আখ্যা দিয়েছে চীন।

দেশ দুটির মধ্যে সমুদ্রপথে শক্তিবৃদ্ধি নিয়ে উত্তেজনা চলছিল। নতুন করে কূটনৈতিক টানাপড়েনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে ক্রমেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ