আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টানা ৪ দিনে চার হাজারের বেশি মৃত্যু

যুক্তরাষ্ট্রে টানা ৪ দিনে চার হাজারের বেশি মৃত্যু
যুক্তরাষ্ট্রে টানা ৪ দিনে চার হাজারের বেশি মৃত্যু

করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। টানা চার দিন ধরে দেশটিতে প্রতিদিনই এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

শুক্রবার নতুন করে আরও ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায়া প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৫২ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪০ জন। বুধবার মৃত্যু হয়েছে ১,১৩৫ জনের। মঙ্গলবার মারা গেছে ১ হাজার ১৪১ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৭০ হাজার।সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

এর আগে গত জুনের প্রথম দিকে পরপর চারদিন এক হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এরপর করোনার সংক্রমণ কিছুটা কমতে দেখা গেলেও আবারও সংক্রমণের গতি বাড়ছে।

গত এপ্রিলে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও জুন থেকে ধীরে ধীরে সংক্রমণ বাড়তে শুরু করেছে। জুলাইয়ের মাঝামাঝি এসে আবারও সংক্রমণ বেড়ে গেছে। এদিকে, সংক্রমণ বাড়তে শুরু করার ছ'সপ্তাহের মাথায় মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২ হাজার ৬শ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বিশ্বের যে কোনও দেশের তুলনায় এই হার সর্বোচ্চ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একদিনেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার।

ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ৩২৭। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জনের। সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ২৮ হাজার ৭৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ