আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ পর্যায়ে উঠে আসে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

হনুলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে আসতে আসতে আগামী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।

পূর্বাভাসে বলা হচ্ছে, এটি যখন আজ শনিবার সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার সকালে দ্বীপপুঞ্জে পৌঁছাবে, তখন এটি ক্যাটাগরি-১-এর হারিকেন অথবা শক্তিশালী ঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। এ ছাড়া প্রবল বাতাস, ভয়ংকর ঢেউ, ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ডগলাস এখন ক্যাটাগরি-৩ পর্যায়ে আছে। এটি এখন ঘণ্টায় ১১৫ মাইল বেগে কেন্দ্র থেকে ২৫ মাইল বিস্তৃত হয়ে অবস্থান করছে।

বর্তমানে ঘূর্ণিঝড় ডগলাস হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। সেটি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। আঘাত হানার সময় এর গতি কমে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আছড়ে পড়তে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ