আন্তর্জাতিক

আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান মালয়েশিয়ায় গ্রেপ্তার

আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান মালয়েশিয়ায় গ্রেপ্তার
আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান মালয়েশিয়ায় গ্রেপ্তার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি মোহাম্মদ রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার প্রশাসন।

শুক্রবার রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয়েছে, অভিবাসন কর্তৃপক্ষের কাছে পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেফতার করা হয়েছে।

আল জাজিরায় প্রচারিত ‘ওয়ান জিরো ওয়ান ইস্ট’ নামের অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি প্রতিবেদনে করোনা মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।

সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া।

দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এছাড়া প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ