আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনা পরীক্ষা ৫ লক্ষাধিক, আক্রান্তে নতুন রেকর্ড

ভারতে একদিনে করোনা পরীক্ষা ৫ লক্ষাধিক, আক্রান্তে নতুন রেকর্ড
ভারতে একদিনে করোনা পরীক্ষা ৫ লক্ষাধিক, আক্রান্তে নতুন রেকর্ড

করোনায় নাজেহাল ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৯৩১ জন রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে আক্রান্ত ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জনে দাঁড়ালো। সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত রবিবার দেশটিতে ৫ লাখ ১২ হাজার ৪৭২ জনের করোনা টেস্ট করা হয়। যা ভারতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড। দেশটিতে মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ৬৮ লাখ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে আরও ৭০৮ জন মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৭১ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখের বেশি মানুষ। দেশজুড়ে সুস্থতার হার ৬৩ দশমিক ৯২ শতাংশ।

আক্রান্তের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৩ লাখ ৭৫ হাজারের বেশি। মারা গেছে ১৩ হাজার ৬৫৬ জন। এর পরেই অবস্থান তামিল নাড়ু, দিল্লির। এনডিটিভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ