আন্তর্জাতিক

তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভারতের পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু

ভারতের পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু
ভারতের পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে অ্যালকোহল মেশানো স্যানিটাইজার পান করে ৯ জনের মৃত্যুর পর এবার পঞ্জাবে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

বুধবার রাতে প্রাথমিক ভাবে অমৃতসরে পাঁচজনের মৃত্যুর খবর এসেছিল।কিন্তু এর পর গুরুদাসপুর এবং তরণ তারণ জেলা থেকেও বিষাক্ত মদ পান করে মৃত্যুর খবর আসতে শুরু করে।

শুক্রবার পর্যন্ত পঞ্জাবের তিনটি জেলায় বিষাক্ত মদে মৃতের সংখ্যা ২১ ছুঁয়ে ফেলেছে।হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও গুরুতর। এই পরিস্থিতিতে শুক্রবার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।খবর আনন্দবাজার পত্রিবার।

অমরেন্দ্র সিংহ শুক্রবার এক টুইটবার্তায় বলেন, বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জালন্ধর ডিভিশনের কমিশনার এ তদন্ত পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার এবং অন্য প্রশাসনিক কর্মকর্তরা তাকে সহায়তা করবেন।দোষীদের কোনও অবস্থাতেই রেহাই মিলবে না বলেও জানান তিনি।

পুলিশ জানায়, লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় ঘরে বানানো চোলাই মদ খেয়েই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ