আন্তর্জাতিক

ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে লকডাউনের কারণে মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পান করে ভারতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের প্রকাসাম জেলায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রকাসাম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কুশল বলেন, কুড়িচেদু গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন গত কয়েকদিন ধরে স্যানিটাইজারের সঙ্গে পানি এবং কোমল পানীয় মিশিয়ে পান করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দু’জন মারা যান এবং বাকি ৮ জন শুক্রবার সকালের দিকে মারা গেছেন।

অন্ধ্রপ্রদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ কয়েকদিন আগে বাড়ানো হয়। এ কারণে ওই এলাকার সব মদের দোকান বন্ধ রয়েছে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তিরা মাদকাসক্ত ছিলেন এবং লকডাউনের কারণে তারা মদ জোগাড় করতে না পেরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার পান করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করেছে।

পুলিশ বলছে, স্যানিটাইজার পানে অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ