আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু
নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু

নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের ৮ জন নির্মাণ শ্রমিক। দু’জন স্থানীয় বাসিন্দা। মে মাসের পর থেকে এ পর্যন্ত বন্যা, ভূমিধস এবং বজ্রপাতে প্রায় দু’শ জনের মৃত্যু হয়েছে।

মেলাচি পৌরসভার ডেপুটি মেয়র ভগবতী নেপাল জানান, কাঠমান্ডু থেকে উত্তরে ৫০ কিলোমিটার দূরের ছোট ওই শহরে হতাহতের এ ঘটনা ঘটে। শ্রমিকরা সেখানে একটি কমিউনিটি হল তৈরি করছিলেন।

ভগবতী জানান, যখন ভূমি হয় তখন শ্রমিরা ঘুমিয়েছিলেন তাদের জন্য তৈরি অস্থায়ী ভবনে। রোববার (০২ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টায় ভূমিধস হয় বলেও জানান তিনি।

‘মারা যাওয়ার শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ভারতীয় এক শ্রমিককে উদ্ধারের পর হেলিকেপ্টারে করে কাঠমাণ্ডু নেয়া হয়েছে।’ বলেন ভগবর্তী।

রয়টার্সকে নেপাল সরকারের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, উদ্ধারকারীরা কাদা মাটি সরিয়ে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

চলতি বছর দেশটিতে মৌসুমি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে ১শ’ ৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৭ জন। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থা বিভাগের প্রধান জানারধান গৌতম এ তথ্য জানিয়েছেন।

গেলো কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে দেশটির ৫০টি জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, ব্রিজ, জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ