আন্তর্জাতিক

সরকারের অদক্ষতার প্রতিবাদে নাসিফ হিট্টির পদত্যাগ

সরকারের অদক্ষতার প্রতিবাদে নাসিফ হিট্টির পদত্যাগ
সরকারের অদক্ষতার প্রতিবাদে নাসিফ হিট্টির পদত্যাগ

সরকারের অদক্ষতার প্রতিবাদে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি পদত্যাগ করেছেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন।

তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের অভ্যন্তরীণ কার্যকর ইচ্ছার অনুপস্থিতির কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কাঠামোগত ও পূর্ণাঙ্গ সংস্কার অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু তা বাস্তবায়নে সরকার উদাসীন।

নাসিফ হিট্টি আরও বলেন, লেবাননের জন্য কাজ করতে এই সরকারে আমি যোগ দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম, অনেক নেতা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

গত জানুয়ারি মাসে হাসান দিয়াব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার সময় থেকে নাসিফ হিট্টি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করে আসছেন।

লেবাননের আর্থিক সংকটের কারণে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র দ্বারস্থ হয়েছে। কিন্তু এ সংস্থা যেসব শর্ত দিয়েছে তা মেনে কাজ করতে খুব একটা আগ্রহী নয় লেবাননের বর্তমান সরকার। বিষয়টি মেনে নিতে পারছেন না বলে দাবি করেছেন নাসিফ হিট্টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ