আন্তর্জাতিক

নিহত অন্তত ৭৮, আহত ৩ সহ্রসাধিক

জোড়া বিস্ফোরণে বৈরুতে ধ্বংসযজ্ঞ, বহু হতাহত

  • জোড়া বিস্ফোরণে বৈরুতে ধ্বংসযজ্ঞ, বহু হতাহত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। এই বিস্ফোরণে আহত হয়েছে অন্তত ৪ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আজ বুধবার (৫ আগস্ট) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের লেবানিজ শাখার প্রধান জর্জ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ভয়াবহ এই বিপর্যয় প্রত্যক্ষ করছি। বিস্ফোরণস্থলের পাশে কিংবা সেখান থেকে অনেক দূরের রাস্তাগুলোতে যত্রতত্র আহত ও নিহত মানুষ পড়ে আছে।’

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গোলাপি রঙের ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু মানুষ হতাহত হয়েছে এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। লেবাননের প্রতিবেশি দেশ সাইপ্রাসের একটি এলাকাও বিস্ফোরণের পর কেঁপে ওঠে। ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় স্থানীয়ভাবে তোলা ছবি ও ভিডিওতে ভাঙা কাচ ও দরজা-জানালার ভগ্নাংশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ