আন্তর্জাতিক

পুরো কাশ্মীর অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ

পুরো কাশ্মীর অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ
পুরো কাশ্মীর অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ

পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত নতুন মানচিত্রে পাকিস্তান জম্মু-কাশ্মীর, লাদাখ ও স্যারক্রিক নিজেদের বলে দাবি করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের ক্ষমতা রহিত করার বর্ষপূর্তির একদিন আগে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর ডনের।

জাতিকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মন্ত্রিসভা অনুমোদনের পর এটি সরকারি মানচিত্র হবে এবং এটি স্কুল এবং কলেজগুলোতে ব্যবহৃত হবে।

মানচিত্রে অধিকৃত কাশ্মীরকে একটি ‘বিতর্কিত অঞ্চল’ হিসাবে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) রেজুলেশনের সাথে সামঞ্জস্য রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ভারতের নেওয়া অবৈধ পদক্ষেপগুলোকে প্রত্যাখ্যান করে ইমরান খান বলেন, ফেডারেল মন্ত্রিসভা এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব এই মানচিত্র সমর্থন করেছে।

প্রধানমন্ত্রী বলেছেন যে কাশ্মীরের সমস্যা কেবলমাত্র ইউএনএসসির রেজুলেশন অনুসরণ করেই সমাধান করা যেতে পারে। যা কাশ্মীরি জনগণকে স্ব-সিদ্ধান্তের অধিকার দেয়।

ইমরান খান আরও বলেন, আমরা রাজনৈতিক লড়াই করব, আমরা সামরিক সমাধানে বিশ্বাস করি না। আমরা জাতিসংঘকে বারবার মনে করিয়ে দেব যে আপনি (কাশ্মীরের জনগণের) যে প্রতিশ্রুতি করেছিলেন তা পূরণ করেননি।

পররাষ্ট্রমন্ত্রী কুরেশি জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন মানচিত্রটি পাকিস্তানের আনুষ্ঠানিক মানচিত্রে পরিণত হবে। এরপর সেটি অন্তর্ভুক্ত করা হবে স্কুল-কলেজের পাঠ্যবইয়ে। নতুন মানচিত্র প্রকাশের উদ্যোগ নেওয়ায় কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন।

পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ নিয়ে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ