আন্তর্জাতিক

বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা

বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা
বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখা হয়েছে। এমনটি জানিয়েছে লেবানন সরকার। এদিকে, ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি অব্যাহত আছে উদ্ধার কার্যক্রম।

বার্তা সংস্থা বিবিসি জানায়, মঙ্গলবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পাঁচ হাজারের বেশি ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, আহতরা রাজধানীর ভেতরে ও বাইরে চিকিৎসা নিচ্ছেন।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানান, তিনি এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দিলেও তা সরানো হয়নি।

এরই মধ্যে বৈরুতকে দুর্যোগপূর্ণ শহর ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ জানান, দুই সপ্তাহের জন্য বৈরুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

বৈরুতে গভর্নর মারওয়ান অবুউদ জানিয়েছেন, বিস্ফোরণে প্রায় ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

তিনি আরও জানান, বিস্ফোরণে ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে ক্ষতিগ্রস্ত বৈরুতেবাসীর জন্য ১০ হাজার কোটি লিরা সাহায্য ঘোষণা করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ