আন্তর্জাতিক

সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়াল

সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়াল
সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়াল

কোভিড-১৯ মহামারীতে বিপর‌্যস্ত যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে দেশটিতে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে গেছে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মহামারীতে একক কোনো দেশে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর‌্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৭৬ হাজার ৬৬৮ জন। গুরুতর অসুস্থ ২৭ লাখ ৩৯ হাজার ৪৭২ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সর্বাধিক। যুক্তরাষ্ট্র সবশেষ দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল গত ৮ মে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সর্বাধিক।

এদিকে চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের দেহে।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে,এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের।

উপমহাদেশের বৃহত্তম দেশ ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে,২০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, সাড়ে ৪১ হাজার।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৭ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ। বর্তমানে বিশ্বে করোনায় চিকিৎসাধীন রোগী আছেন ৬১ লাখ ৮২ হাজার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ