আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইংকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা।

তার বিরুদ্ধে সমুদ্রের নিচের টানেল প্রকল্পে ১.৫ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ উঠেছে। মালয়েশিয়ার অর্থমন্ত্রী হওয়ার আগে ২০০৮ থেকে ২০১৮ সালে লিম যখন পেনাংয়ের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ওই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। টানেলটির দৈর্ঘ্য ছিল ৭.২ কিলোমিটার।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, পেনাং রাজ্যের ওই প্রকল্পের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলবের পর লিম গুয়ান ইংকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

৫৯ বছর বয়সী লিম দোষী সাব্যস্ত হলে তার ২০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

এদিকে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা আরও বলছে, আদালতে আগামী সপ্তাহে আরও দুটি অভিযোগের মুখোমুখি হবেন লিম। একটি টানেল প্রকল্প সম্পর্কিত। তবে অন্যটির বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ