আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দেবে না ফেসবুক

রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দেবে না ফেসবুক
রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দেবে না ফেসবুক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দিতে অস্বীকৃতি জানিয়েছে জুনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গণহত্যা চালানোর দিনগুলোতে মিয়ানমারের কর্মকর্তারা কবে, কীভাবে, কার সঙ্গে যোগাযোগ করেছেন, সে বিষয়ে তথ্য চেয়ে গত জুনে ফেসবুককে অনুরোধ করে গাম্বিয়া।

গাম্বিয়ার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, গাম্বিয়ার অনুরোধ রাখলে সেটা মার্কিন আইনের পরিপন্থী হবে। ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এভাবে কোনো দেশের তথ্য দেওয়া যায় না বলে দাবি প্রতিষ্ঠানটির।

গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু গত বছরের ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেন। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি।

এ বিষয়ে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগেতে শুনানি হয়। শুনানিতে গণহত্যা নিয়ে মিয়ানমার স্ববিরোধী সাফাই দিলেও সেসব প্রমাণ করতে পারেনি।

বৃহস্পতিবার ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘মিয়ানমারসহ যেকোনো দেশের হিংসা, সহিংসতার বিরুদ্ধে ফেসবুক। আমরা আন্তর্জাতিক আদালতের কর্মকাণ্ডকে সমর্থন করি। কিন্তু আইন ভেঙে এভাবে আমরা তথ্য দিতে পারি না। ’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ