আন্তর্জাতিক

কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০
কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে ভারতের কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় বৃষ্টির কারণে রানওয়ে থেকে পিছলে একটি খাদে পড়ে যায় বিমানটি।খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে শিশুসহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু সদস্য ছিলেন বিমানটিতে।

এদিন দুপুরে দুবাই থেকে বিমানটি কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে।

ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টিে কারণে দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে।

বিমানটি করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার ২৪ অনুসারে, বিমানটি বিমানবন্দরে বেশ কয়েকবার চক্কর কেটেছিল এবং অবতরণের জন্য দু'বার চেষ্টাও করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ