আন্তর্জাতিক

কেরালায় ভূমি ধসে নিহত ১৫

কেরালায় ভূমি ধসে নিহত ১৫
কেরালায় ভূমি ধসে নিহত ১৫

ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় ভারি বৃষ্টিপাতের পর ভূমি ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন । কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার এমনটি জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমি ধসের পর এখনো অনেকে আটকা পড়ে আছেন। জেলা কালেক্টর জানিয়েছেন, ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি ধসে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, টানা কয়েকদিন ধরে লাগাতার ভারী বর্ষণে শুক্রবার সকালে ইদুক্কি জেলার একটি চা শ্রমিকদের কলোনিতে ভূমি ধসের ঘটনা ঘটে। এতে সেখানে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমি ধসের পর ওই সব ধ্বংস্তূপে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আটক বাসিন্দাদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উদ্ধারকারী দলের সদস্যেরা বলেছেন, প্রতি বছর এই সময়ে প্রবল বৃষ্টিতে ধস নামে পাহাড়ি এলাকায়। পানইর তোড়ে ভেসে যায় বাড়িঘর। এবারও তাই হয়েছে। মাটি চাপা পড়ে গেছে কয়েকটি বাড়ি। খোঁজ মিলছে না অনেকের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ