আন্তর্জাতিক

মার্কিন পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা কানাডার

মার্কিন পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা কানাডার  আমেরিকান পণ্যের ওপর ৩.৬ বিলিয়ন ডলার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ব্যবসায়ীদের সঙ্গে ৩০ দিন আলোচনার পর কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে তার ঘোষণা দেওয়া হবে।   দেশটির উপপ্রধানমন্ত্রী ক্রিস
মার্কিন পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা কানাডার আমেরিকান পণ্যের ওপর ৩.৬ বিলিয়ন ডলার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ব্যবসায়ীদের সঙ্গে ৩০ দিন আলোচনার পর কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে তার ঘোষণা দেওয়া হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী ক্রিস

আমেরিকান পণ্যের ওপর ৩.৬ বিলিয়ন ডলার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ব্যবসায়ীদের সঙ্গে ৩০ দিন আলোচনার পর কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে তার ঘোষণা দেওয়া হবে।

দেশটির উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমেরিকায় আমদানি হওয়া অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণার পর কানাডা এই ঘোষণা দিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওহাইওর একটি নির্বাচনী সভায় কানাডা থেকে আমদানি করা অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই তিনি এই পদক্ষেপ নেবেন।

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা প্রচারিত হবার পরপরই অটোয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র কানাডার কোনো পণ্যের ওপর প্রতিবন্ধকতামূলক পদক্ষেপ নিলে কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা ব্যবস্থা নেবে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, কানাডার অ্যালুমিনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটায়নি। বরং আমেরিকার জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সরকার অতীতের মতোই কানাডার অ্যালুমিনিয়াম খাতের উদ্যোক্তা এবং শ্রমিকদের পাশে দাঁড়াবে।

এর আগে ২০১৮ সালেও আমেরিকা অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। কানাডা তুমুল প্রতিবাদের পর সেটি তখন স্থগিত রাখা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ