আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে পশুর বাজারে বন্দুক হামলা, নিহত ২০

বুরকিনা ফাসোতে পশুর বাজারে বন্দুক হামলা, নিহত ২০
বুরকিনা ফাসোতে পশুর বাজারে বন্দুক হামলা, নিহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলের ফাদা এন’গুরমা এলাকায় একটি গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব জানায়।

হামলার ঘটনার পরই সেনাবাহিনীকে ওই অঞ্চলে অভিযানে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির আঞ্চলিক গভর্নর কোলোনেল সাইডু সানো গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘অজ্ঞাত বন্দুকধারীরা ফাদা এন’গুরমা এলাকার নামুনগু গ্রামের গবাদি পশুর বাজারে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’

এর আগে গত মে মাসে দেশটির পূর্বাঞ্চলের কোমপিয়েঙ্গা গ্রামের গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে বন্দুকধারীরা। বুরকিনা ফাসো সরকার দেশটির একাধিক সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। এসব সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে আল কায়েদা ও আইএসের যোগ রয়েছে। চলমান সংঘাতের কারণে দেশটির অন্তত আট লাখ ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ