আন্তর্জাতিক

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ

পুলিশ সদস্য নিহত, আহত সহস্রাধিক

পুলিশ সদস্য নিহত, আহত সহস্রাধিক
পুলিশ সদস্য নিহত, আহত সহস্রাধিক

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের। আহত হয়েছে ৭০০’র বেশি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, আন্দোলনকারীরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় দখলে নেয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এদিকে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

লেবাননে গত ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী বৈরুতের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের কেন্দ্রস্থল থেকে গুলির আওয়াজ আসতে থাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈরুতে এদিনের সহিংসতায় অন্তত ৭২৮ জন বিক্ষোভকারী আহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ