আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯ শিশু নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯ শিশু নিহত
ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯ শিশু নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৯ শিশু নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত আল জাওয়াফ প্রদেশে চলতি মাসের মধ্যে এটি তৃতীয় হামলা বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশটিতে নিয়োজিত জাতিসংঘের মানবিক সমন্বয়ক লিস গ্র্যান্ডে শুক্রবার এক বিবৃতিতে বলেন, এদিন রাস্তা দিয়ে পার হওয়ার সময় বিমান হামলায় আহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও মহিলা ছিল। তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের দারুণভাবে ব্যথিত করেছে। মূলত হুতি বিদ্রোহীরাই ঐ অঞ্চলটির নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন জোট ইয়েমেনের সরকারের সমর্থনে ঐ হামলা চালিয়েছে। পরপর ছয়টি বিমান হামলার ঘটনা সেদিন ঘটে।

এর আগে প্রাথমিক গণনায় নারী ও শিশুসহ ২০ জন নিহত হয়েছিল বলে দাবি করা হয়। বেশ কয়েক বছর ধরে এই সামরিক জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর আগেও তারা স্কুল, হাসপাতাল, বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়ে বহু লোককে হতাহত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ