আন্তর্জাতিক

হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার

হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার
হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার

হংকংয়ের গণতন্ত্রপন্থী এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিদেশি বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে জিমি লাই নামের ওই ধনকুবের ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তার এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্ক সিমন নামে জিমি লাইয়ের ওই সহযোগী বলেন, গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী যে বিক্ষোভ হয়েছিল তাতে সমর্থন দিয়েছিলেন জিমি লাই। এমনকি তাকে সক্রিয়ভাবে এসব বিক্ষোভে অংশও নিতে দেখা গেছে।

৭১ বছর বয়সী জিমি লাইয়ের ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অবৈধ সমাবেশ এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। তবে পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়।

জিমি লাইয়ের মিডিয়া ফার্ম নেক্সট ডিজিটালের নির্বাহী কর্মকর্তা মার্ক সিমন বলেন, এই সময়ে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, তার মিডিয়া অফিসেও প্রবেশ করেছিল হংকং পুলিশ। সেখানে তল্লাশি চালানো হয়েছে। পুলিশ বলছে, সোমবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় এসব লোকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হলেও জিমি লাইয়ের গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়নি। এক বিলিয়ন ডলারের বেশি অর্থের মালিক জিমি লাই।

প্রথমদিকে কাপড়ের ব্যবসা দিয়েই ঘুরে দাঁড়ান তিনি। পরবর্তীতে গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ শুরু করেন। অ্যাপল ডেইলি নামে একটি পত্রিকা প্রতিষ্ঠা করেন তিনি। ওই পত্রিকা প্রথম থেকেই হংকং এবং চীনা নেতৃত্বের সমালোচক হিসেবে কাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ