আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প

প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ