আন্তর্জাতিক

বিশ্বে করোনা রোগী ২ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনা রোগী ২ কোটি ছাড়িয়েছে
বিশ্বে করোনা রোগী ২ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার ৬ মাসে প্রথম কোটির ঘরে পৌঁছায় আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু গতমাস থেকে ভাইরাসটির তাণ্ডব আরও বৃদ্ধি পেলে সে সংখ্যা মাত্র ৪৪ দিনেই ২ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের। আক্রান্ত ও প্রাণহানির অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু ও চিলির মতো দেশগুলোর নাগরিক।

আজ সোমবার সকাল ১০ টা পর্যন্ত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে ২ লাখ ২৯ হাজার ৯৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনা ৩০ হাজার কম। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৪ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ২ শত ৭ জনের যা আগের দিন ছিল ৫ হাজার ৬০৪। মোট প্রাণহানি ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনে ঠেকেছে।

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও পৌনে ২ লাখের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন মানুষ। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩০ লাখ সাড়ে ৩৫ হাজার। প্রাণহানি ১ লাখ ১ হাজার ১৩৬ জনে ঠেকেছে। সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজারে টপকেছে। প্রাণহানি ঘটেছে ৪৪ হাজার ৪৬৬ জনের। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৩১ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ হাজার ৪০৮ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৪ লাখ ৮০ হাজারের অধিক। প্রাণ গেছে ৫২ হাজার ২৯৪ জন মানুষের। পেরুতে আক্রান্ত ৪ লাখ ৭৮ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ২১ হাজার ৭২ জন। কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪২ জনের। চিলিতে সংক্রমণ ৩ লাখ ৭৩ হাজারের বেশি। এর মধ্যে ১০ হাজার ৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৬১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৫০৩ জনের। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ২৬ হাজার। প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৪২৭ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১০ হাজার। যেখানে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৭৪ জনের। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৮ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৬৭ জন। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৮৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোবাবর দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৩৯৯ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ