আন্তর্জাতিক

হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে

হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে
হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে

হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ের সময় কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সাংবাদিকদের সামনে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রায় দশ মিনিট পর ফিরে আসেন ট্রাম্প।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করার পর পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে কয়েক মিনিট পর ট্রাম্প ফিরে এসে জানান, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিলো।

ট্রাম্প বলেন, ‘সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, একজন পুরুষকে গুলি করা হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তি অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের কাছে এসেছিল। কোনো প্রশ্নের উত্তরে সাড়া না দিলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়।

সিক্রেট সার্ভিস এক টুইট বার্তায় জানায়, এতে করে হোয়াইট হাউসে কোনো জটিলতা তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। / সিএনএন, গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ