আন্তর্জাতিক

যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন

যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন
যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া৷ আগামীকাল বুধবার (১২ আগস্ট) বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

তবে এই ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়ার গামালায়া রিসার্চ ইন্সটিটিউট।

এই বিষয়ে গামালায়া রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বলেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার হবে এই ভ্যাকসিনে৷ এই ভ্যাকসিন নিয়ে যাই সমালোচনা হোক না কেন, এতে মানব শরীরে কোনও ক্ষতি হবে না৷

অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বক্তব্য অনুযায়ী, ভ্যাকসিন দেওয়ার পর অনেকের জ্বর আসতে পারে৷ কারণ শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়ার পর এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া৷ যদিও প্যারাসিটামল খেয়ে খুবই সহজে তার থেকে মুক্তি মিলবে৷

রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপাতত তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেটিও শেষের পথে। তারপরই বাজারে এসে যাবে টিকা।

তিনি জানিয়েছেন, আগামী ১২ অগাস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ